সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদন্ড

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫০:৩৫ পূর্বাহ্ন
মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদন্ড
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলায় গাঁজা সেবন ও গাঁজা ব্যবসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল কাইয়ূম (২৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ড পাওয়া ওই ব্যক্তির বাড়ি উপজেলার সুনই গ্রামে। সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এই দ- দেন। ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বৌলাম গ্রামের সামনে থাকা মোড় থেকে সোমবার বিকেল পাঁচটার দিকে দুইজন ব্যক্তিকে গাঁজাসহ আটক করে স্থানীয় লোকজন। ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাঁজা সেবনকারী ও গাঁজা ব্যবসায়ী আব্দুল কাইয়ূমের কাছ থেকে ৫০গ্রাম গাঁজা জব্দ করে। পরে সন্ধ্যা ছয়টার দিকে খবর পেয়ে সেখানে যান সহকারী কমিশনার (ভূমি)। জিজ্ঞাসাবাদে কাইয়ূম গাঁজা সেবন ও গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেন আদালত। অপরজন এ ঘটনায় জড়িত না থাকায় তিনি ছাড়া পান। ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, দন্ড- পাওয়া ওই ব্যক্তিকে মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক