সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

সুনামগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৮:৫৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৯:০৫:৩২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ছাতক শহরের খেলাফত মজলিসের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেওয়াল ঘড়ি প্রতীকের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। এসময় হাফিজ আব্দুল কাদির বলেন, ছাতক-দোয়ারাবাজার এলাকার সার্বিক উন্নয়ন, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে আগামী নির্বাচনে সমন্বিত প্রচেষ্টা ও সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন ও মাওলানা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ-সাধারণ স¤পাদক আখতার হুসাইন আতিক, সাংগঠনিক স¤পাদক ফারুক আহমদ জাবেদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা আরিফুল হক ইদ্রিস, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা শায়খ কামাল উদ্দিন ও মাওলানা মঈনুল হক, জেলা নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, ছাতক উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি কে এম সালেহ আহমদ, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া সভায় ছাতক পৌর ও উপজেলা এবং দোয়ারাবাজার উপজেলা শাখার সাধারণ স¤পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রমে পার¯পরিক সমন্বয় ও ঐক্য গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প