সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

মাছ শিকার করায় দুই ভাইকে মারধর

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৪৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৪৩:০১ পূর্বাহ্ন
মাছ শিকার করায় দুই ভাইকে মারধর
ধর্মপাশা প্রতিনিধি :: বাইর পেতে মাছ শিকার করায় ধর্মপাশা উপজেলার জামালপুর গ্রামে শাবল ও লাঠির দিয়ে আঘাত করে কলিম মিয়া (২৭) ও জসীম মিয়া (১৫) নামের দুই ভাইকে আহত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। আহত ওই দুইজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা কলিম মিয়া ও জসীম মিয়া দুজন ভাই। নিজ বাড়ির সামনের জলাশয়ে মঙ্গলবার সকাল সাতটার দিকে দুটি বাইর পেতে তারা মাছ শিকার করেন। খবর পেয়ে একই ইউনিয়নের ভাটগাঁও গ্রামের এনামুল মিয়া (২০) ও ওয়াসিম মিয়ার (২২) নেতৃত্বে শাবল ও লাঠিসোটা নিয়ে তারা ৬/৭জন লোক ওইদিন বেলা ১২টার দিকে কলিম ও জসীমের বাড়িতে যান। তারা জলাশয়টি নিজেদের দাবি করে সেখানে কেন মাছ ধরা হয়েছে তা জিজ্ঞেস করেন। কথা কাটাকাটির একপর্যায়ে কলিমের মাথায় শাবল দিয়ে আঘাত ও জসীমকে লাঠি দিয়ে মারধর করা হয়। ওইদিন বিকেল তিনটার দিকে আহত দুজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধর্মপাশা থানার ওসি মেহাম্মদ আকবর হোসেন বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য