সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে দরিদ্ররোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৯:০৩:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৯:১২:০৭ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে দরিদ্ররোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় জামালগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন স¤পন্ন হয়েছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামালগঞ্জ উপজেলার সেলিমগঞ্জ বাজারস্থ জামিয়া গাউসিয়া হুসানিয়া রেজভিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে মোট ২৯ জন দরিদ্র রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়। হাসপাতালের অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি.কে.এম. সানোয়ার আধুনিক প্রযুক্তির মাধ্যমে লেন্স সংযোজন করে সফলভাবে অপারেশন স¤পন্ন করেন। অপারেশন শেষে সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান। রোগীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। এ সময় উপ-ব্যবস্থাপক বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক সমাজসেবামূলক নানা কর্মকা- পরিচালনা করে আসছে। এর মধ্যে দরিদ্র্য ছানি রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান উল্লেখযোগ্য। তিনি আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিনের আন্তরিক সহযোগিতায় অন্যান্য জেলার মতো সুনামগঞ্জ জেলাতেও মানবসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। চিকিৎসাসেবা পেয়ে রোগী ও তাদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস), ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী