সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

হ্যাঁ বা না ভোট দেওয়া ভোটারদের ব্যক্তি স্বাধীনতা : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৯:০৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৯:০৪:৪০ পূর্বাহ্ন
হ্যাঁ বা না ভোট দেওয়া ভোটারদের ব্যক্তি স্বাধীনতা : জেলা প্রশাসক
দোয়ারাবাজার প্রতিনিধি :: জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, আসন্ন গণভোটে ভোটাররা ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন, সেটি স¤পূর্ণ তাদের ব্যক্তিগত ইচ্ছের ওপর নির্ভর করে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো চাপ বা নির্দিষ্ট নির্দেশনা নেই। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভোট দেওয়া জনগণের নাগরিক ও ব্যক্তিগত অধিকার। ভোটার যদি মনে করেন ‘না’ তে ভোট দিলে ভালো, তবে তিনি তাই দেবেন; আবার ‘হ্যাঁ’ ভালো মনে করলে সেখানে ভোট দেবেন। আমি যেহেতু এখন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের লোক, তাই আমি কোনো পক্ষের হয়ে কথা বলব না। তবে আমরা জনগণকে সচেতন করতে চাই যাতে কেউ না জেনে ভোট দিয়েছেন - এমনটি বলতে না পারেন। তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় কিছু বিষয় আছে যা জনকল্যাণে প্রয়োজন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ভোটারের। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাওন, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মো. মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খাঁন। বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের এনপিপি’র সংসদ সদস্য প্রার্থী আজিজুল হক, জেলা বিএনপির সদস্য সামছুল হক নমু, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু প্রমুখ। এসময় রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স