সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি
ফসলরক্ষা বাঁধের কাজ

‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৯:০৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৯:০৯:৩৪ পূর্বাহ্ন
‘অযোগ্য’ পিআইসি বাতিলের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার কালনার হাওর (পোল্ডার-৩) এলাকার ফসলরক্ষা বাঁধ পুনঃনির্মাণে ১৭নং পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী। তাদের অভিযোগ, নীতিমালার তোয়াক্কা না করে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে ‘অযোগ্য’ ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। বুধবার (২৮ জানুয়ারি) এলাকাবাসীর পক্ষে নাহিদুজ্জামান প্রান্ত স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক ও জেলা কাবিটা কমিটির সভাপতি বরাবর জমা দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, কালনার হাওরের ফসল রক্ষা বাঁধের জন্য সম্প্রতি ১৭ নং পিআইসি চূড়ান্ত করা হয়েছে। কিন্তু স্থানীয়দের দাবি, এই কমিটির সভাপতি এবং সদস্য সচিবের বাঁধার পাশে কোনো নিজস্ব জমি নেই। কাবিটা নীতিমালা অনুযায়ী, হাওর রক্ষা বাঁধের পিআইসিতে সংশ্লিষ্ট এলাকার প্রকৃত সুবিধাভোগী ও কৃষকদের থাকার কথা। কিন্তু জমি না থাকা ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করায় বাঁধের কাজের মান এবং স্থায়িত্ব নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। লিখিত আবেদনে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যাদের কোনো জমি নেই, তারা বাঁধের গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করতে পারবেন না। অযোগ্য কমিটির মাধ্যমে কাজ হলে বাঁধের গুণগত মান বজায় থাকবে না। বাঁধ সঠিক সময়ে ও শক্তভাবে নির্মাণ না হলে পাহাড়ি ঢলে হাওরের হাজার হাজার একর ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবেদনকারী নাহিদুজ্জামান প্রান্ত বলেন, আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য ও প্রকৃত কৃষকদের নিয়ে কমিটি পুনর্গঠন করা হোক। স্বল্প সময়ের মধ্যে এই বাঁধের কাজ শেষ করতে না পারলে কালনার হাওরের ফসল হুমকির মুখে পড়বে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দোয়ারাবাজার উপজেলার শাখা কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ভালো জানেন। পিআইসি কমিটি গ্রহণ ও বাতিলের বিষয়টি স্যার সিদ্ধান্ত নেবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার