সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
জাতীয় সংসদ নির্বাচন

জেলায় মোতায়েন হচ্ছে ২৪ প্লাটুন বিজিবি

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৯:১৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৯:১৪:৫৮ পূর্বাহ্ন
জেলায় মোতায়েন হচ্ছে ২৪ প্লাটুন বিজিবি ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার :: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে জেলার প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরএমন তথ্য নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন পূর্ণমাত্রায় নির্বাচনি দায়িত্বে মোতায়েন থাকবে। জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনের (সুনামগঞ্জ-১, ২, ৩ ও ৪) আওতাধীন ১০টি উপজেলায় ২৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী তিনটি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বিজিবি। ১০টি উপজেলায় সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সড়ক ও নৌপথে উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে। সেই লক্ষ্যে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ইতোমধ্যে রায়োট কন্ট্রোল, প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করেছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে বিজিবির কুইক রেসপন্স ফোর্স।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী