সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

এনজিওগুলোর মতো, না রাজনৈতিক সরকারের মতো কাজ করছি বুঝছি না : পরিকল্পনা উপদেষ্টা

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৯:২১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৯:২১:১৯ পূর্বাহ্ন
এনজিওগুলোর মতো, না রাজনৈতিক সরকারের মতো কাজ করছি বুঝছি না : পরিকল্পনা উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আমরা এনজিওগুলোর মতো না রাজনৈতিক সরকারের মতো কাজ করছি বুঝছি না। এটা কি ধরনের সরকার এখনো নির্দিষ্ট না। সব কিছু মিলে এমন সরকার বাংলাদেশে আগে কখনো আসেনি। বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মিলনায়তনে অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ শিরোনামে সেমিনার ও ইআরএফ শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রশাসনকে আরও দক্ষ হতে হবে, এটা বড় চ্যালেঞ্জ। শিক্ষিত বেকারের সমস্যা। তরুণদের নিরাশা, যুবসমাজের বিপর্যয় হওয়া এতে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। এখন নতুন ভোটার তারাই ভবিষ্যৎ। বর্তমান অন্তর্বর্তী বা এনজিও সরকার হোক এই সমস্যা একদিনে সমাধান হবে না। এক বছরে সব সমাধান হবে না। আগামী নির্বাচিত সরকারের কাছে অনেক চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। তিনি বলেন, গণঅভ্যুত্থান না হলেও ব্যাংকে ধস নামতো, রেমিট্যান্স কমতো ফলে এক সময় সরকার ভেঙে পড়তো। সার্বিকভাবে যদি মনে করি একটা স্থিতিশীল অবস্থায় দাঁড়ানোর লক্ষণ দেখছি, কিন্তু অনেক অনিশ্চয়তাও আছে। তবে ঘুরে দাঁড়ানোর কিছু কিন্তু লক্ষণ আছে। এবার জিডিপি কিছু বাড়ছে। শিল্পের কাঁচা মালের প্রবৃদ্ধি ভালো। বৈদেশিক লেনদেন স্থিতিশীল রয়েছে। মূল্যস্ফীতি কমছে দাবি করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, যতটুকু মূল্যস্ফীতি কমার দরকার না কমেনি। তবে কিছুটা কমছে। মূল্যস্ফীতির মতো মজুরিও বেড়েছে। এটা ভালো দিক। ৭ শতাংশ মূল্যস্ফীতির কোনো তাৎপর্য নেই। আমার নিজের মতো একটা সময় এসেছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ গত বছর কম ছিল। এবার আরও কমে গেছে। কাজেই মূল্যস্ফীতি এমনিতেই কমে যাবে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, রাজনৈতিক দলের জানা উচিত দেশের অর্থনীতি কেমন আছে। দেশের বিনিয়োগ কেমন হয়েছে। আইএমএ’র অনেক সুপারিশ আমরা নিয়েছি। ম্যাক্রো ও মাইক্রো লেবেলে অর্থনীতির সংস্কার হয়নি। পোর্টে এখনো মালামাল একদিনে খালাস হচ্ছে না। অনেক সময় দেড় মাস পর মালামাল খালাস হচ্ছে। হয়রানি ও চাঁদাবাজি হচ্ছে। বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে। ইন্টেরিয়াম এনজিও দিয়ে দেশ চালাতে পারে না। এলপিজি নেই, এলএনজি নেই। কোনো পলিসিগত কাজ করেনি। তারা প্রাইভেট কো¤পানির সঙ্গে কাজ করেনি এনজিও দিয়ে কি দেশ চলবে? এসময় অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আকতার মালা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প