সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

হাছননগরে অগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মিভূত

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৯:৪১:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১০:০১:৩১ পূর্বাহ্ন
হাছননগরে অগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মিভূত
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের নতুন হাছননগর এলাকায় অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে সংঘটিত এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন হাছননগর এলাকার বাসিন্দা অনিল বিশ্বাস, অখিল বিশ্বাস ও অজিত বিশ্বাসের টিনশেড বসতঘরে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘর থেকে কোনো আসবাবপত্র কিংবা মূল্যবান সামগ্রী উদ্ধার করার আগেই তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়। চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা শেষ সম্বল পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। অগ্নিকা-ের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত সুনামগঞ্জ সদর থানায় বিষয়টি অবহিত করেন। থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয় এবং নিজেরাও ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই ঘরের ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফায়ার সার্ভিসকে অবগত করি এবং পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার