সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ

মানুষের ভাগ্য পরিবর্তনে লাঙ্গল প্রতীকই এখন ভরসা : জাহাঙ্গীর আলম

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৯:৪৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১০:০৮:৫৭ পূর্বাহ্ন
মানুষের ভাগ্য পরিবর্তনে লাঙ্গল প্রতীকই এখন ভরসা : জাহাঙ্গীর আলম
দোয়ারাবাজার প্রতিনিধি ::
সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, উত্তর সুরমার সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। এই জনপদের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের দুঃখ-দুর্দশার কথা জাতীয় সংসদে তুলে ধরতে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী ছাতক উপজেলার লক্ষ্মীবাউর এবং দোয়ারাবাজার উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, ছাতক ও দোয়ারাবাজারের একটি বিশাল অংশ নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের অভাবে ধুঁকছে। তিনি বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দিলে আমি এই অঞ্চলের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে কাজ করব। মানুষের ভাগ্য পরিবর্তনে লাঙ্গল প্রতীকই এখন একমাত্র ভরসা। দোয়ারাবাজার উপজেলা সদরে গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যান এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, এলাকার শিল্পকারখানা ও খনিজ স¤পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে স্থানীয় তরুণদের কর্মসংস্থান তৈরি করা তাঁর অন্যতম লক্ষ্য। তিনি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের আর অল্প কয়েকদিন বাকি। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণসংযোগকালে দোয়ারাবাজার উপজেলা জাপার সাধারণ স¤পাদক হাবীবুল্লাহ হেলালী, সাংগঠনিক স¤পাদক নূর হোসেন মো. আব্দুল্লাহ, ইউপি সদস্য মাসুক মিয়া, জাপা নেতা এখলাছ মিয়া, মুজিবুর রহমান, সিরাজ মিয়াসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯