সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ১

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১০:০৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১০:০৫:৪৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার ::
জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের ইনছানপুর গ্রামে গত ১৫ জানুয়ারি জুয়েল মিয়া ও আজিম উদ্দিনের পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এতে জুয়েল মিয়ার পক্ষের মহিলাসহ প্রায় ১০ জন আহত হয়। গুরুতর আহত চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সংঘর্ষের পর জুয়েল মিয়ার ভাই মামলার বাদী হয়ে আজিম উদ্দিন, রুয়েল মিয়া, একরাম হোসেন, রেফাজ, রিয়াজ উদ্দিন, আফাজ উদ্দিন, নাজিম উদ্দিন, আব্দুল আলী, নিজাম উদ্দিন, তাজলিম উদ্দিন, রতন, শেফাজ, মহারাজ ও তোফায়েলকে বিবাদী করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১১, তারিখ : ২৪/০১/২০২৬)।
মামলার অভিযোগে বলা হয়েছে, পূর্ব বিরোধের জেরে জুয়েল মিয়া আপোষের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওইদিন বিবাদীগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। আহতদের মধ্যে দুই মহিলা ও দুজন পুরুষকে গুরুতর অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সিদ্দিক আহমদ জানিয়েছেন, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রেফাজ উদ্দিন (৩০)-কে লালপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় উভয় পক্ষের মামলা রয়েছে এবং কয়েকজন জামিনে রয়েছেন।
থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক