সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

সুনামগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৯:৩৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৯:৩৫:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার :: সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ-৪ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের সভাপতি নূরুল হক আফিন্দী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রায়হান উদ্দিন ও আবু ছালেহ মুহাম্মদ ইউছুফ। এছাড়া উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের দেওয়ান জয়নুল জাকেরীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীকের শহীদুল ইসলাম পলাশী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙল প্রতীকের অ্যাড. নাজমুল হুদা হিমেল, লেখক ও কবি সুখেন্দু সেন, সংগঠনের উপদেষ্টা ও সাবেক শিক্ষক মোহাম্মদ আলী হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মাসুম হেলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ স¤পাদক প্রভাষক সাঈদ আহমদ ও ডিএফ কর্ণবাবু দাস। মুক্ত আলোচনা পর্ব সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মাসুম হেলাল। অনুষ্ঠান শেষে শপথবাক্য পাঠ করান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান। অনুষ্ঠানে প্রশ্নকারী ভোটার সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, ভোটার রাজু আহমেদ, ভোটার আব্দুর রায়হান জুয়েল, ভোটার লিপসন আহমদ, নতুন ভোটার শবনম দ্দোজা জ্যোতি প্রমুখ। অনুষ্ঠানে ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রার্থীরা বলেন, সুনামগঞ্জ-৪ আসনে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবেন, মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখবেন, সুনামগঞ্জ শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা, কামারখাল খনন, ময়লা-আবর্জনা অপসারণ ও নির্দিষ্ট স্থানে ফেলা নিশ্চিত করা, বন্যা থেকে ঘরবাড়ি রক্ষা, নারী অধিকার সুরক্ষায় কাজ করবেন, ব্রিজ-কালভার্টসহ সহজ যোগাযোগ মাধ্যমের উন্নয়ন করা, হাওরপাড়ের মানুষের জীবনমানের উন্নয়ন, বেকার সমস্যা দূরীকরণে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং শিক্ষা ও চিকিৎসাসেবার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার