সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবদল নেতাসহ ৪ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৯:৪৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৯:৪৭:৫২ পূর্বাহ্ন
প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবদল নেতাসহ ৪ জন  মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্থানীয় ইউপি সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ইউপি সদস্য জুবায়ের আহমদ, তার ভাই ইউনিয়ন যুবদল নেতা জাহিন আহমদ এবং আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। তারা গত তিন দিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বীরগাঁও গ্রামের কৃষ্ণতলা মাঠে মাহিন নামের এক কিশোরকে মারধর করেন স্থানীয় পশ্চিমপাড়া বাজারের ব্যবসায়ী নাহিদ আহমদ ও তার বাবা সইফুর রহমান। এ ঘটনার জেরে সন্ধ্যায় মাহিনের স্বজনরা নাহিদের ব্যবসা প্রতিষ্ঠানে বিষয়টি জানাতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাহিদ আহমদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে স্থানীয় ইউপি সদস্য জুবায়ের আহমদ, তার ভাই ইউনিয়ন যুবদল নেতা জাহিন আহমদ, মুদিদোকানি তাহসিন এবং দিহান নামের এক কিশোরসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছুরিকাঘাতে নাড়িভুঁড়ি বের হয়ে যাওয়া ও গুরুতর আঘাতের কারণে যুবদল নেতা জাহিন আহমদসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতদের স্বজন দুলাল আহমদ জানান, যুবদল নেতা জাহিন আহমদসহ তিনজনের শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো তারা শঙ্কামুক্ত নন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিদেশি একটি ধারালো ছুরি উদ্ধার করেছে। এ ঘটনায় ব্যবসায়ী নাহিদ আহমদসহ চারজনকে আসামি করে শান্তিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলিউল্লাহ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ