সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ : প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৫৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৪ ০৯:৫৩:১৫ পূর্বাহ্ন
সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ : প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নাম ব্যবহার করে ব্যক্তিগত আক্রোশ ও পারিবারিক বিরোধের জেরে ভুয়া সমন্বয়ক নিরপরাধ মানুষসহ ছাত্রদের নামে মামলা করেছেন বলে অভিযোগ ওঠেছে। এর প্রতিবাদে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় উপজেলার বাদাঘাট বাজারের মেইন রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক নাই। বাদাঘাটের কিছুসংখ্যক লোক তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে। নিজেদের সমন্বয়ক সাজিয়ে এবং দেশের এই পরিস্থিতিকে পুঁজি করে স্থানীয় একটি প্রভাবশালীমহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যক্তিগত আক্রোশ ও পারিবারিক বিরোধের জেরে ভুয়া সমন্বয়কদের দিয়ে ছাত্রসহ নিরপরাধ মানুষের জড়িয়ে একটি মিথ্যা মামলা করানো হয়েছে। গত ৭ সেপ্টেম্বর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আলা উদ্দিনের ছেলে আজিজুর রহমান (২৩) নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে মামলাটি করেন। বক্তব্যে তারা আরও বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের বেশিরভাগই নিরপরাধ ও ছাত্র এবং তারা তাহিরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। ওই ভুয়া সমন্বয়ক নিরপরাধ মানুষদের আসামি করে ব্যক্তিগত আক্রোশে মিটানোর জন্য মিথ্যা মামলা দায়ের করেছে। সুষ্ঠু তদন্তপূর্বক মামলা থেকে নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতি দেয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার পক্ষে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের ছাত্র জুবায়ের আহমেদ, মোহাম্মদ উজ্জ্বল হাসান, রাহান আহমেদ, ইমন, আব্দুল্লাহ, আজাহারুল ইসলাম, ইসমাইল জাদিব পার্থীব প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স