সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
জাতীয় সংসদ নির্বাচন

জয়-পরাজয়ের ফ্যাক্টর নারী ভোটার

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৯:৫৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৯:৫৭:২১ পূর্বাহ্ন
জয়-পরাজয়ের ফ্যাক্টর নারী ভোটার ছবি: ফাইল ফুটেজ
স্টাফ রিপোর্টার :: আসন্ন নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে ভোটের ভাগ্য গড়তে যাচ্ছেন ১০ লক্ষাধিক নারী ভোটার। রাজনৈতিক বিশ্লেষক ও জেলার সচেতন মহলের মতে, এবার নির্বাচনের ফলাফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নারী ভোটাররাই। জেলার পাঁচটি আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৩ জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রচারণায় পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের মন জয় করাকে প্রার্থীরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ও তাদের নেতা-কর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ২০ লাখ ৫০ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৪১ হাজার ৭২১ জন এবং নারী ভোটার প্রায় ১০ লাখ ৯ হাজার। সংখ্যার বিচারে নারী ভোটাররাই এবার নির্বাচনের পাল্লা যেকোনো দিকে ঝুঁকিয়ে দিতে সক্ষম। সচেতন মহলের ভাষ্য, আগের মতো নারীরা আর শুধু পরিবারের প্রধানের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নন। সময়ের পরিবর্তনে তারা এখন রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন। বিগত নির্বাচনের অভিজ্ঞতা, এলাকার উন্নয়ন-অবনতি, প্রার্থীদের আচরণ ও অতীত ভূমিকা বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নিচ্ছেন। নির্বাচনী মাঠে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি ও পাশে থাকার আশ্বাস দিয়ে নারী ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। তবে নারী ভোটাররা এসব প্রতিশ্রুতি কতটা বাস্তবসম্মত, তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিনেই স্পষ্ট হবে কোন প্রার্থী নারীদের আস্থা অর্জনে সফল হয়েছেন। জেলার সচেতন নাগরিকরা বলছেন, পুরুষরা অনেক ক্ষেত্রে প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নিলেও নারীরা নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে এবার সেই নীরবতাই ভোটকেন্দ্রে গিয়ে চূড়ান্ত রায়ে পরিণত হবে। বিশেষ করে শ্রমজীবী ও দিনমজুর নারীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে যোগ্য প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নারী ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ভোট দিতে আগ্রহী হলেও সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন। তাদের বক্তব্য, “ভোটের দিন যদি নিজের ভোট নিজেই দিতে পারি, তাহলেই কেন্দ্রে যাব। শুধু ভোট চাইলে ভোট দেব না। সৎ, যোগ্য এবং বিপদে পাশে থাকবে - এমন প্রার্থীই আমাদের ভোট পাবে।” নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা জানান, এবারের নির্বাচনে নারী ভোটারদের ভূমিকা নিয়ে সব দলের মধ্যেই বাড়তি নজর রয়েছে। তাই তাদের বোঝাতে ও ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও নারী ভোটারদের গুরুত্ব স্বীকার করছেন। তাদের মতে, সময় বদলেছে, নারীরা এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে সক্ষম এবং সেই সিদ্ধান্তই নির্বাচনের ফল নির্ধারণ করবে। সব মিলিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, একসময় যেখানে পরিবারের প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল, সেখানে এবার সেই চিত্র বদলাতে চলেছে। সুনামগঞ্জের পাঁচ আসনে ১০ লক্ষাধিক নারী ভোটারই এবার ভোটের ভাগ্য গড়ার প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন