সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জামালগঞ্জে ১০ দলীয় প্রার্থী মুজাম্মিল হকের গণসংযোগ

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৯:১৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:১৪:১৫ পূর্বাহ্ন
জামালগঞ্জে ১০ দলীয় প্রার্থী মুজাম্মিল হকের গণসংযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-১ আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ নেজামে ইসলামীর প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদারের গণসংযোগ কর্মসূচি পালন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী এই গণসংযোগে তিনি ১ আসনের তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাজার, সড়ক ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নীতি ও কর্মসূচির কথা বলেন। গণসংযোগকালে মাওলানা মুজাম্মিল হক তালুকদার বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। সুনামগঞ্জ ১ আসনের জনগণ আমাকে সুযোগ দিলে আমি ইনশাআল্লাহ এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। এ সময় তার সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পাটির নেতাকর্মীসহ ১০ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় গণসংযোগে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দিনব্যাপী দুই উপজেলায় জনসংযোগ কর্মসূচি শেষে সাচনা বাজারে এক পথসভায় বক্তব্য শেষে জামালগগঞ্জবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স