সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জামায়াত আমিরকে ক্ষমা চাইতে হবে : ছাত্রদল

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৯:৩০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:৩০:২০ পূর্বাহ্ন
জামায়াত আমিরকে ক্ষমা চাইতে হবে : ছাত্রদল
সুনামকণ্ঠ ডেস্ক :: নারীদের বিষয়ে এক টুইটের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তারা জামায়াত আমিরকে ক্ষমা চাওয়ার আহ্বান করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে মিছিল শেষ করে। এ মিছিলে ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করল হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’, ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’সহ ইত্যাদি শ্লোগান দেন তারা। সমাপনী বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, তাকে (জামায়াত আমির) অবশ্যই অবশ্যই এ নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে এ বাংলাদেশে যদি সামান্যতম শক্তি অর্জন করে, এটি শুধুমাত্র নারীসমাজ নয়, এ বাংলাদেশের সবকিছুর জন্য হুমকিস্বরূপ। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, অনেকে বলেন উনার আইডি নাকি হ্যাক হয়েছে, আমরা বলছি উনার মাথা আসলে হ্যাক হয়েছে এবং উনার মুখোশ উনি নিজেই উন্মোচন করেছেন। এর আগে তিনবার নির্বাচন করে জামায়াতের আমির সর্বমোট ৪১ হাজার ভোট পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এখন তিনি দেখেছেন যে তার এলাকার জনগণ তাকে আর গুনে না। সেজন্য তিনি ঢাকা এসে ঢাকা-১৫ আসনে নির্বাচন করছেন। এছাড়া বিক্ষোভে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাবি কমিটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রী বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলাসহ অন্যান্য নেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক