সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জামালগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৭:০৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৭:০৩:০০ পূর্বাহ্ন
জামালগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার :: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালগঞ্জ উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কার্যালয়ের বাস্তবায়নে নির্বাচন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকার আয়োজনে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুশফিক নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. শুকুর মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস ছালাম। এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী বিধিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন