সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

হাসননগরে মোটরসাইকেল চুরি

  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৯:৩১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৯:৩১:০৬ অপরাহ্ন
হাসননগরে মোটরসাইকেল চুরি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগী কল্যাণ ব্রত চৌধুরী রিংকু সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর হাছননগর এলাকার বাসিন্দা এবং পেশায় বেসরকারি চাকুরিজীবী। তিনি বর্তমানে এমবিকেবি গ্রামীণফোন টেলিকমে ডিস্ট্রিবিউশন সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। জিডি সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে তিনি তার অফিসিয়াল কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি সুনামগঞ্জ হাসননগর এলাকায় সৃজন বিদ্যাপীঠ প্রাঙ্গণে রেখে অফিসে যান। অফিসের কাজ শেষে রাত ৮টার দিকে তিনি সেখানে ফিরে এসে মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর সিলেট মেট্রো-হ-১৩-২৭৭৫। মোটরসাইকেলটি ২০২৩ সালের তৈরি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার জিডি নম্বর ১৯৩, তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৬। ভবিষ্যৎ আইনগত সহায়তা ও প্রয়োজনীয় অনুসন্ধানের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ