সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক
সুনামগঞ্জ-৪

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান, দলের ১৪ নেতাকে বহিষ্কার

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০২:১৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০২:১৬:২০ পূর্বাহ্ন
বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান, দলের ১৪ নেতাকে বহিষ্কার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকা-ে অংশ নেওয়ায় সংগঠনের বিভিন্ন ইউনিটের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ ও সদস্যসচিব আবদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকা-ে জড়িত থাকা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকা-ে লিপ্ত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির অধীন বিভিন্ন ইউনিটের ১৪ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে বলে জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক স¤পাদক আ স ম খালিদ, সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক আইনজীবী আমিরুল হক, সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সাবেক সভাপতি মইনুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য ইছাক আলী, পৌর বিএনপির সাবেক সদস্য আবদুল মজিদ, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, একই ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমজান আলী, সদস্য উছমান গণি, সুকেশ দেবনাথ ও বুরহান উদ্দিন, একই উপজেলার ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোজাম্মেল হক, এই উপজেলার জাতীয়তাবাদী সৈনিক দলের সাবেক সদস্যসচিব জিল্লুর রহমান তালুকদার। এর আগে একই অভিযোগে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদকে বহিষ্কার করা হয়। এই আসনে দলের প্রার্থী হলেন জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম। এখানে মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা