সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

সংখ্যালঘু পরিবারের জমি দখলের পাঁয়তারার অভিযোগ

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৮:৫৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৮:৫৩:০২ পূর্বাহ্ন
সংখ্যালঘু পরিবারের জমি দখলের পাঁয়তারার অভিযোগ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়ঘাট গ্রামে সুনামগঞ্জ-সাচনা সড়কের পাশে অবস্থিত একটি সংখ্যালঘু পরিবারের ২৮ শতক এনিমি (শত্রু) স¤পত্তি জবরদখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে একই গ্রামের ভানু দাস ও জগন্নাথপুর গ্রামের আব্দুর রহীমের উদ্যোগে জোরপূর্বক ওই জমিতে মাটি ভরাট করে দখল নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় অপর ওয়ারিশান সুধাংশু দাস ও তার স্ত্রী কল্পনা রানী দাস বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ রয়েছে, পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতেই দখলচেষ্টাকারী আব্দুর রহীম ভূমির রেকর্ডীয় মালিক সুধাংশু দাস (৪২)কে কিল-ঘুষি মেরে আহত করেন। আহত সুধাংশু দাস বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুধাংশু দাস জানান, বড়ঘাট মৌজার জে এল নম্বর-২৩, খতিয়ান নম্বর-১৫১ ও দাগ নম্বর-১৮৬ অনুযায়ী তাঁর মোট ২৮ শতক জমি রয়েছে। তবে অপর ওয়ারিশান ভানু দাসের পিতা সুখময় দাস তার অংশের দেড় কেয়ার জমি প্রায় ২০ বছর আগে খোকা দাসের কাছে বিক্রি করেন। এরপর ভানু দাস অবৈধভাবে ওই জমির বিভিন্ন অংশ তিন দফায় আব্দুর রহীমের কাছে বিক্রি করেন বলে অভিযোগ করেন তিনি। সুধাংশু দাস আরও বলেন, আমার দখলীয় ২৮ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। বাধা দেওয়ায় আমার ওপর হামলা চালানো হয়েছে। বর্তমানে আমরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযোগের বিষয়ে ভানু দাস বলেন, এই এনিমি স¤পত্তি আমরা দীর্ঘ ৫০ বছর ধরে ভোগদখলে রেখেছি এবং নিয়মিত খাজনাও পরিশোধ করেছি। আমার পিতার অংশের দেড় কেয়ার জমি আব্দুর রহীমের কাছে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে সদর মডেল থানার এসআই মিজানুর রহমান বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখনো নিষ্পত্তি হয়নি। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার