সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শান্তিগঞ্জে জলমহাল শুকিয়ে নির্বিচারে মৎস্য নিধনের অভিযোগ

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৮:৫৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৮:৫৩:৫৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জলমহাল শুকিয়ে নির্বিচারে মৎস্য নিধনের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও এলাকায় পাখিমারা ও রামগুটা জলকরপুঞ্জ জলমহালে ইজারা নীতিমালা ও মৎস্য আইন অমান্য করে সেচপাম্প বসিয়ে জলাশয় শুকিয়ে নির্বিচারে মাছ নিধনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইজারাদার হলো বীরগাঁও খালপাড় মৎস্যজীবী সমবায় সমিতি। অভিযোগ সূত্রে জানা গেছে, ইজারা নীতিমালা উপেক্ষা করে জলাশয় শুকিয়ে মাছ শিকার করায় একদিকে যেমন দেশীয় মাছের বংশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে হাওরের কৃষিজমি পড়ছে মারাত্মক হুমকির মুখে। জলাশয় থেকে পানি সেচে নেওয়ায় হাওরের শত শত একর বোরো ফসলি জমিতে দেখা দিয়েছে সেচ সংকট। পাশাপাশি ইজারাদারদের দাপটে কোণঠাসা হয়ে পড়েছেন সাধারণ জেলে ও কৃষকরা। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, গত প্রায় ১৫ দিন ধরে পাখিমারা ও রামগুটা জলকরপুঞ্জ জলমহাল শুকিয়ে নির্বিচারে মাছ ধরছেন ইজারাদারের লোকজন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতা সাদিকুর রহমান ও তার সহযোগীরা জলমহালে সেচপাম্প বসিয়ে দিনে পানি সেচে এবং রাতে আলো জ্বালিয়ে মাছ ধরছেন। এমনকি বিষ প্রয়োগ করে কাদায় থাকা বাইম মাছও নিধন করা হচ্ছে। সকালে এক জলাশয় থেকে পানি ছেড়ে দিয়ে অন্য জলাশয় শুকানোর কার্যক্রম চালানো হচ্ছে। জানা গেছে, প্রায় ১০৭ একর আয়তনের এই জলমহালটি ১৪৩০ থেকে ১৪৩৫ বাংলা পর্যন্ত ছয় বছরের জন্য ইজারা নেয় বীরগাঁও খালপাড় মৎস্যজীবী সমবায় সমিতি। নিয়ম অনুযায়ী তিন বছরে একবার কমপক্ষে পাঁচ ফুট পানি রেখে জাল দিয়ে মাছ আহরণের বিধান থাকলেও লিজ নেওয়ার প্রথম বছর থেকেই প্রতি বছর মৎস্য আইন লঙ্ঘন করে মাছ শিকার করা হচ্ছে। এছাড়া ইজারা নীতিমালা অনুযায়ী মা মাছের অভয়াশ্রম সংরক্ষণ, খনন কাজ ও গাছ লাগানোর কথা থাকলেও এসবের কোনো নিয়মই মানা হচ্ছে না। অনুসন্ধানে আরও জানা যায়, পাখিমারা ও রামগুটা জলকরপুঞ্জ জলমহালটি সমিতির নামে ইজারা হলেও বাস্তবে এর ভোগদখল করছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ও তার ছেলে সাদিকুর রহমান। অভিযোগ রয়েছে, সমিতির অধিকাংশ সদস্য প্রকৃত জেলে নন; রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা জলমহালটি ইজারা নিয়েছেন। জলমহাল নীতিমালায় হাওরের কৃষকদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার কথা বলা হলেও এখানে ঘটছে তার উল্টো চিত্র। ইজারাদারদের দাপটে কৃষিকাজে বাধার মুখে পড়ছেন সাধারণ কৃষকরা। প্রতিবাদ করলেই মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বীরগাঁও গ্রামের কৃষক মহিবুর রহমান বলেন, আমরা কৃষক, আমাদের কথা কেউ শোনে না। এই বিল প্রতিবছর শুকানো হয়। এবারও সেচপাম্প বসিয়ে বিল শুকানো হয়েছে। ফলে আমরা সেচের জন্য পানি পাচ্ছি না। পানি নিতে গেলে ইজারাদারের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করে। আরেক কৃষক ওয়াসিম রায়মন বলেন, আগেও অনেকেই লিজ নিয়ে মাছ ধরেছে, কিন্তু এমনটা করেনি। এরা শুরু থেকেই সমস্যা করছে। আমরা চাই প্রশাসন দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। অভিযোগের বিষয়ে জানতে বীরগাঁও খালপাড় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাশেদ আহমদ ও যুবলীগ কর্মী সাদিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোনকল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর আমি সরেজমিনে জলমহাল এলাকায় গিয়েছি। ইজারাদারকে জানিয়ে দেওয়া হয়েছে, সেচপা¤প বসালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জলমহাল শুকিয়ে মাছ ধরার কোনো বিধান নেই। এ ধরনের কর্মকা-ে ইজারা বাতিল হতে পারে। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, বিষয়টি জানার পর উপজেলা মৎস্য কর্মকর্তাকে সরেজমিন তদন্তে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ