সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সিলেটে উদ্ধার আগুনে পোড়া লাশটি জগন্নাথপুরের লন্ডনপ্রবাসীর

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৯:০২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৯:০২:০০ পূর্বাহ্ন
সিলেটে উদ্ধার আগুনে পোড়া লাশটি জগন্নাথপুরের লন্ডনপ্রবাসীর
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটের জকিগঞ্জ উপজেলার হাওর থেকে আগুনে পোড়ানো ও গলায় দড়ি বাঁধা অবস্থায় এক যুক্তরাজ্যপ্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাওরে স্থানীয় লোকজন অজ্ঞাতনামা একটি লাশ দেখতে পান। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ডাকা হয়। পরে দুটি ইউনিট এসে আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করে। পরিচয় শনাক্ত হওয়ার পর জানা যায়, নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ও লন্ডনপ্রবাসী বোরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন। বাবার নাম মৃত সামছু মিয়া। পুলিশ জানায়, বোরহান উদ্দিন শফি গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেট এয়ারপোর্ট থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন। লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের শরীরের একাধিক স্থানে আগুনে পোড়ানোর চিহ্ন ছিল। গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় দেখা গেছে। লাশের পাশে একটি লবণের প্যাকেট পাওয়া গেছে। ফলে ঘটনাটি রহস্যজনক বলছেন স্থানীয় লোকজন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর পরিচয় গোপন এবং আলামত নষ্ট করার জন্য লাশে আগুন দেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকা-ের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মামলাটি কোন থানায় দায়ের করা হবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের পর নির্ধারিত হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ