সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

স্বাধীনতাবিরোধীদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে : মিফতাহ সিদ্দিকী

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১২:২০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১২:৩৯:৫১ পূর্বাহ্ন
স্বাধীনতাবিরোধীদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে : মিফতাহ সিদ্দিকী
জামালগঞ্জ প্রতিনিধি ::
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী বলেছেন, সুনামগঞ্জ-১ আসনে তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন তিনি আপনাদের কামরুল। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে কামরুলকে বিজয়ী করতে হবে। জনতার কামরুলকে হাওরাঞ্চলের জনগণ ১২ ফেব্রুয়ারি ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করবে। কামরুলকে বিজয়ী করলে হাওরবাসীর উন্নয়নে কাজ করবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক সাচনা বাজারে বটতলায় ধানের শীষের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, অতীতে প্রতিশ্রুতি দিয়ে আপনাদের বার বার প্রতারিত করা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে হাওরবাসীর স্বপ্ন পূরণ হবে। আমরা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড এর মাধ্যমে মা-বোনদের আলাদা সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। অতীতে আমরা কৃষি ঋণ মওকুফ করেছি, ভবিষ্যতেও করব। একটি দল স্বাধীনতার কথা মুখে না নিয়ে ২৪ নিয়ে গর্ব করে। ২৪ এর অভ্যুত্থান একা কোনো দলের কৃতিত্ব নয়, ছাত্র-জনতাসহ ফ্যাসিস্টবিরোধী সকল দলের কৃতিত্ব রয়েছে। যারা দেশের স্বাধীনতাবিরোধী, তাদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে। জামায়াতের নেতারা শীল বানিয়ে জাল ভোট দিয়ে জিততে চায়, তাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। কোনো এজেন্ট প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর না নিয়ে বের হবেন না। আপানারা সকলেই একেকজন কামরুল হতে হবে। ১২ ফেব্রুয়ারি স্বাধীনতার প্রতীক ধানের শীষের বিজয় হবে। ইনশাআল্লাহ।
সুনামগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল প্রধান বক্তা হিসেবে তাঁর বক্তব্যে বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। এই নির্বাচন আগামীর বাংলাদেশ গড়ার নির্বাচন। ১২ ফেব্রুয়ারি জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। নেতাকর্মীদের তিনি বলেন, নির্বাচন খুব কাছাকাছি চলে এসেছে, আপনাদের ঘরে বসে থাকার সুযোগ নেই। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে ধানের শীষের জন্য দোয়া ও ভোট চাইতে হবে। সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা সবচেয়ে বেশি অবহেলিত। জামালগঞ্জের সুরমা নদীর ব্রিজের খবর কেউ রাখে না। আপনাদের ভোটে নির্বাচিত হলে সুরমা নদীর ব্রিজসহ জামালগঞ্জের উন্নয়নে আমি অগ্রণী ভূমিকা পালন করবো। আমি বিশ্বাস করি আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে। ইনশাআল্লাহ।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষরপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, সাবেক এমপি নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর শওকত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মু. রশীদ আহমদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, সাবেক সাধারণ স¤পাদক শাহ মো. শাজাহান, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, মাছুম মাহমুদ তালুকদার। আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুক মিয়া তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, বর্তমান আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, উপজেলা কৃষকদলের আহবায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, সদস্য সচিব আদনান ফয়েজ শুভ।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দসহ হাজারো জনতা। উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পৃথকভাবে মিছিল নিয়ে সাচনা বাজারের পথসভাকে জনসভায় পরিণত করেন। দীর্ঘদিন পর নেতাকর্মীরা ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উল্লাসে নির্বাচনী স্লোগানে সাচনা বাজার মুখরিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন