সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ভোটার-ব্যালট বাক্স রক্ষায় যেকোনও অ্যাকশনে যেতে প্রস্তুত সশস্ত্রবাহিনী

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১২:৪৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১২:৪৪:০২ পূর্বাহ্ন
ভোটার-ব্যালট বাক্স রক্ষায় যেকোনও অ্যাকশনে যেতে প্রস্তুত সশস্ত্রবাহিনী
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যালট বাক্স সুরক্ষায় প্রয়োজনে যেকোনও ধরনের কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে সশস্ত্রবাহিনী। এ লক্ষ্যে সারা দেশে লক্ষাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। বিগত জাতীয় নির্বাচনগুলোতে যেখানে ৪০ থেকে ৪২ হাজার সদস্য দায়িত্ব পালন করতেন, এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় স্টেডিয়ামের পাশে রোলার স্কেটিং কমপ্লেক্সে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মো. মনজুর হোসেন। তিনি বলেন, আগের নির্বাচনগুলোতে আমাদের সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন। এবার ভোটকেন্দ্রের কাছাকাছি পর্যন্ত লক্ষাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং কেন্দ্রের নিরাপত্তা জোরদার করাই এর উদ্দেশ্য। তিনি জানান, এই মোতায়েন কার্যক্রম ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে। যানবাহন ঘাটতির বিষয় তুলে ধরে তিনি বলেন, আমাদের প্রয়োজনীয় যানবাহন অপ্রতুল। অসামরিক প্রশাসনের কাছে সহায়তা চেয়েছি। প্রয়োজনে ভাড়া করে হলেও সদস্যদের টহল কার্যক্রম চালু রাখা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা অভিযান জোরদারের কথাও জানান এই কর্মকর্তা। তিনি বলেন, ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত মাত্র ১৪ দিনে প্রায় দেড় শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত ৩১ জানুয়ারি যশোরের বাহারপাড়া এলাকায় যৌথ অভিযানে চারটি বিদেশি পিস্তল ও ১০টি গ্রেনেড সদৃশ হাতবোমা উদ্ধারের তথ্যও তুলে ধরেন তিনি। তিনি বলেন, দায়িত্ব পালনের শুরু থেকে এখনও পর্যন্ত ১০ হাজারের বেশি অবৈধ অস্ত্র ও প্রায় ২ লাখ ৯১ হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২২ হাজার ২৮২ জন চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাপ্রধানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আশ্বস্ত করেছি- সুষ্ঠু নির্বাচন আয়োজনে যেকোনও প্রয়োজনে সেনাবাহিনী সহযোগিতা দিতে প্রস্তুত। একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। তিনি বলেন, প্রয়োজনে সামরিক হেলিকপ্টার ও নৌযানের মাধ্যমে কর্মকর্তা ও নির্বাচনি সরঞ্জাম পরিবহন করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন স্থানে আগাম হেলিকপ্টার মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে আগের চেয়ে বেশি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অডিও-ভিডিও ক্যামেরা ও আধুনিক মনিটরিং ব্যবস্থা থাকবে। সেনা সদর দফতরে সার্বক্ষণিক মনিটরিং সেল কাজ করছে, যা জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখছে। সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারকে বড় হুমকি হিসেবে উল্লেখ করে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা ভোটারদের আতঙ্কিত করতে পারে। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ