সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১২:৪৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১২:৪৭:৪৯ পূর্বাহ্ন
মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর প্রকাশিত ১৭ মাসের মানবাধিকার প্রতিবেদন আমাদের সামনে এক গভীর উদ্বেগজনক বাস্তবতা তুলে ধরেছে। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে সংস্কার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তব চিত্র তার সঙ্গে সাংঘর্ষিক। বরং রাজনৈতিক সহিংসতা, মব হামলা, সাংবাদিক নিপীড়ন, বিচারবহির্ভূত হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং সীমান্তে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১৭ মাসে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় ১ হাজার ৪১১টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯৫ জন এবং আহত হয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ। এটি কেবল সংখ্যার হিসাব নয়; এটি রাষ্ট্রীয় শাসনব্যবস্থার দুর্বলতা, রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় এবং আইনের শাসনের ভঙ্গুরতার প্রতিফলন। বিশেষ করে নির্বাচনকে ঘিরে সহিংসতা ও মামলার নামে ব্যাপক গ্রেফতার রাজনৈতিক সহনশীলতার চরম অভাবকেই নির্দেশ করে। আরও উদ্বেগজনক হলো মব সহিংসতার উত্থান। চুরি, ধর্মীয় অবমাননা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গণপিটুনিতে ২৫৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা সামাজিক অস্থিরতাকে দীর্ঘমেয়াদে আরও ভয়াবহ করে তুলতে পারে। সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানির চিত্রও ভয়াবহ। ৪২৭টি ঘটনায় ৮ শতাধিক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হলে গণতন্ত্র কেবল কাগুজে শব্দে পরিণত হয়। সাইবার আইন ও বিধিনিষেধের অপপ্রয়োগ ভিন্নমত দমনের হাতিয়ারে পরিণত হচ্ছে - যা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়। নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান এই প্রতিবেদনের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়। ১৭ মাসে ১০১৬ জন ধর্ষণের শিকার, যার অর্ধেকের বেশি শিশু - এটি কেবল সামাজিক ব্যর্থতা নয়, রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতা। শিশুর মৃত্যু ও নির্যাতনের সংখ্যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তোলে। সীমান্তে হত্যা, সংখ্যালঘুদের ওপর হামলা ও শ্রমিক মৃত্যুর ঘটনাগুলো প্রমাণ করে - মানবাধিকার সংকট কোনো একক খাতে সীমাবদ্ধ নেই; এটি বহুমাত্রিক ও গভীর। এই প্রেক্ষাপটে এইচআরএসএস যে সুপারিশ করেছে- আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, রাজনৈতিক সহনশীলতা ও নাগরিক অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগ - তা কেবল সুপারিশ নয়, বরং সময়ের দাবি। রাষ্ট্র যদি এই সংকেত উপেক্ষা করে, তবে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি অনিবার্য। মানবাধিকার রক্ষা কোনো পক্ষপাতদুষ্ট ইস্যু নয়; এটি রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ইতিহাস রাষ্ট্রের এই নীরবতাকে ক্ষমা করবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স