সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শান্তিগঞ্জে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৯:৪২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৯:৪২:০৫ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের মৌখলা গ্রামে জমি দখল ও অসত্য মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহ¯পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে গ্রামবাসীর অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গ্রামের মৃত দেবতীময়ী দেবীর রেখে যাওয়া ধর্মীয় পূজা-পার্বণের পবিত্র স্থান ‘নৃসিংহ দেবের তলা’ এবং পার্শ্ববর্তী হরিপদ দেবনাথের ৩ শতক বসতবাড়ি জালিয়াতির মাধ্যমে নিজের নামে রেকর্ড করে নিয়েছেন একই গ্রামের ননী দেবনাথ। এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হিসেবে অভিহিত করেন তারা। বক্তারা আরও বলেন, জালিয়াতির প্রতিবাদ করায় ননী দেবনাথ উল্টো গ্রামবাসীদের দমনে ‘ডুবির মাছ লুট’ করার একটি ভিত্তিহীন ও সাজানো মামলা দায়ের করেছেন। এই মামলার মাধ্যমে নিরপরাধ মানুষকে হয়রানি ও এলাকাছাড়া করার ষড়যন্ত্র চলছে বলে তারা দাবি করেন। দখল করা পবিত্র দেবোত্তর স¤পত্তি দ্রুত পুনরুদ্ধার এবং মাছ লুটের মামলার সুষ্ঠু তদন্ত করে নিরীহদের অব্যাহত দেয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে বক্তব্য রাখেন হরিপদ দেবনাথ, প্রকাশ দেবনাথ, উপেন্দ্র দেবনাথ, মনিন্দ্র দেবনাথ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ