সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০১:০৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০১:০৯:২৬ পূর্বাহ্ন
অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : জেলা প্রশাসক
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জের বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়া মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে জামালগঞ্জ উপজেলা হল রুমে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন দুর্গাপূজায় সকলে মিলে নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে হবে। শিক্ষকসহ যে কোন অনিয়মের বিষয়ে আইন হাতে নেওয়া যাবে না। অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এমএন ইয়াফিত আরামান, মোস্তাফিজুর রহমান ইমন, হাসিবুল হাসান। মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, হিসাব রক্ষণ কর্মকর্তা শাহ আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ, মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত, সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা রামকুমার সাহা, দ্রারিদ্র বিমোচন কর্মকর্তা শিবেন্দ্র কুমার পাল, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, উত্তর ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান, বেহেলী ইউপি’র প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন, ব্যবসায়ী আব্দুর রব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম তালুকদার, হাজী আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ ভূইয়া, জুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, নোওয়াগাঁও আলিম মাদ্রাসার (ভারপ্রাপ্ত) মাওলানা মুসলেহ উদ্দিন, শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হাসান, লক্ষ্মীপুর তাওয়াক্কুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিছবাহ উদ্দিন, কালীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নূরুল ইসলাম, লক্ষ্মীপুর তায়েদুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মমতাজ উদ্দিন, হাজী জুলেখা তায়েব দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন প্রমুখ। মতবিনিময় সভার আগে বৈষম্যবিরোধী আন্দোলন নিহত শহীদ সোহাগের কবর যিয়ারত ও পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন