সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

প্রতিটি ভোটেই নিশ্চিত হবে ধানের শীষের বিজয় : কামরুজ্জামান কামরুল

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৫:০৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৫:০৭:৫২ পূর্বাহ্ন
প্রতিটি ভোটেই নিশ্চিত হবে ধানের শীষের বিজয় : কামরুজ্জামান কামরুল
স্টাফ রিপোর্টার :: একটি ভোটের অনেক মূল্য রয়েছে। একটি একটি ভোটই শেষ পর্যন্ত বিশাল ভোটে পরিণত হয়। আর সেই ভোটের শক্তিতেই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে - এমন মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী কামরুজ্জামান কামরুল। তিনি শুক্রবার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন। এদিন তিনি নতুন বাজার, বিন্নাকুলীসহ বিভিন্ন এলাকায় দিনভর নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন। কামরুজ্জামান কামরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষে ভোট দিতে হবে। তিনি এই দেশের মানুষের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করেছেন। তিনি আরও বলেন, ১২ তারিখে আমাদের মা-বোনসহ সবাইকে বুঝিয়ে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। নিজ নিজ জায়গা থেকে সবাইকে বিএনপি প্রার্থী কামরুল হয়ে কাজ করতে হবে। কারণ আপনারাই আমাদের শক্তি, সাহস এবং আগামীর পথচলার প্রেরণা। আপনারাই আমাকে তৈরি করেছেন এবং আপনারাই ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের লন্ডনপ্রবাসী স্ত্রী হেলি জামান শুক্রবার দিনভর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি, বাঁশতলাসহ বিভিন্ন গ্রামে নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক