সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বইপড়া কর্মসূচি উদ্বোধন

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৫:৩৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৫:৩৩:০২ পূর্বাহ্ন
জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বইপড়া কর্মসূচি উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যােেগ ২০২৬ সনের বইপড়া কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার বিকেলে লাইব্রেরি মিলনায়তনে শিক্ষার্থীদের বই বিতরণের মধ্যদিয়ে এই কর্মসূচি শুরু হয়। এবারের বইপড়া কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩০জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২৮ সপ্তাহব্যাপী কর্মসূচিতে একজন শিক্ষার্থী ২০টি বই পড়বে। পরে মূল্যায়নের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। তবে এবার কর্মসূচিতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে লাইব্রেরির পক্ষ থেকে পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হবে। বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সংগঠক ম. আলতাফুর রহমানের সভাপতিত্বে বইপড়া কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, সাবেক সহসাধারণ স¤পাদক মো. রাজু আহমদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সংগঠক সত্যজিত আচার্য চন্দন, সিদ্ধার্থ রঞ্জন আচার্য, অভিভাবক মো. নাজমুল হক। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বইপড়ার নিয়মাবলি তুলে ধরেন ম. আলতাফুর রহমান। বক্তারা বলেন, বই জানাবোঝার আগ্রহ বাড়ায়। জ্ঞান অন্বেষণে নতুন প্রজন্মকে বইপড়ায় উদ্বুদ্ধ করতে হবে। বই সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লাইব্রেরির পক্ষ থেকে বইপড়া কর্মসূচিতে সব ধরণের সহযোগিতা দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী