সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বড়পাড়া থেকে কিশোর নিখোঁজ

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ১২:২৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ১২:২৫:২৭ পূর্বাহ্ন
বড়পাড়া থেকে কিশোর নিখোঁজ
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকা থেকে আরিফুল ইসলাম (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ বিষয়ে নিখোঁজ কিশোরের পিতা নুরুল ইসলাম রিপন শনিবার (৭ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং - ৩৪০) করেছেন। জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকার রাস্তার মোড়ে পরিবারের অজানতে আরিফুল ইসলাম নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ কিশোরের আরিফুলের গায়ের রং ফর্সা, শারীরিক গঠন পাতলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি, মুখ গোলাকার, নাক ও কপাল প্রশস্ত। নিখোঁজের সময় তার মাথায় শীতের টুপি, গায়ে ফুলহাতা টি-শার্ট, পরনে প্যান্ট ও পায়ে স্যান্ডেল ছিল। সে আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ যদি কিশোরটির সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানা অথবা তার পরিবারকে (মোবাইল: ০১৭৮৪৫২৫৪১১) অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স