সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে সাবেক ইউপি সদস্যের কারাদন্ড

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ১২:৪৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ১২:৪৯:২৮ পূর্বাহ্ন
ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে সাবেক ইউপি সদস্যের কারাদন্ড
ছাতক প্রতিনিধি :: ছাতকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন তালুকদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তার সহযোগী সাজিদ মিয়াকে আটক করা হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীবাউর এলাকার নাইন্দার হাওর থেকে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম। দন্ডপ্রাপ্ত মনির উদ্দিন তালুকদার নোয়ারাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং লক্ষ্মীবাউর গ্রামের মৃত আলতাব আলী তালুকদারের ছেলে। অপর আটককৃত সাজিদ মিয়া কাড়ইলগাঁও গ্রামের মত্তকিন আলীর ছেলে। তিনি একটি এস্কেভেটরের চালক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নাইন্দার হাওর এলাকায় সরকারি ও ফসলি জমি থেকে অবৈধভাবে উপরিস্তরের মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত মাটি উত্তোলনের সত্যতা পায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী দ- প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত অবৈধ মাটি উত্তোলন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি জব্দের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম বলেন, ফসলি জমি ও সরকারি জমির মাটি কাটার বিষয়ে কোনো ছাড় নেই। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ও মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ