সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

সুনামগঞ্জ-১ আসনে সমঝোতা : ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী জামায়াত নেতা তোফায়েল আহমেদ

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৯:০৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৯:০৩:২৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-১ আসনে সমঝোতা : ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী জামায়াত নেতা তোফায়েল আহমেদ
স্টাফ রিপোর্টার :: প্রচার-প্রচারণার শেষ মুহূর্তে এসে সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থিতা নিয়ে চলমান দ্বন্দ্বের অবসান ঘটিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভায় মাওলানা তোফায়েল আহমেদের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দিয়ে তাকে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। এসময় তিনি বলেন, “সুনামগঞ্জ-১ আসনটি প্রাথমিকভাবে নেজামে ইসলামী পার্টিকে দেওয়া হয়েছিল। তবে সার্বিক বিবেচনায় তাদের সঙ্গে আলোচনা করে তারা এই আসনটি আমাদের উপহার দিয়েছেন। আল্লাহ তায়ালা তাদের মর্যাদা বৃদ্ধি করুন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।” তিনি ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর - এই চারটি উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। জনসভা শেষে জামায়াতের আমীর ড. শফিকুর রহমান মাওলানা তোফায়েল আহমেদের হাত ধরে স্লোগান দেন। জামায়াতের আমীরের ঘোষণার পর সুনামগঞ্জ-১ আসনের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। শনিবার বিকেলে তাহিরপুর উপজেলায় আনন্দ মিছিল বের করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। এ বিষয়ে জেলা জামায়াতের আমীর ও সুনামগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, দল আমাকে মূল্যায়ন করায় প্রথমেই মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। নির্বাচনী জনসভায় আমাকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর তৃণমূল পর্যায়ে নতুন আশার সঞ্চার হয়েছে। নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ। আগামী ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার নিরঙ্কুশ বিজয় হবে। আমরা এ লক্ষ্যে সর্বাত্মক প্রচার-প্রচারণা চালাচ্ছি এবং সাধারণ মানুষের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছি। উল্লেখ্য, এর আগে সুনামগঞ্জের বৃহৎ এই সংসদীয় আসনে জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে মাওলানা তোফায়েল আহমেদ খানকে মনোনয়ন দেয়। তবে ১১ দলীয় জোটের সমঝোতার অংশ হিসেবে নেজামে ইসলামী পার্টিকে আসনটি ছেড়ে দিয়ে মাওলানা মুজাম্মেল হক তালুকদারকে জোটের প্রার্থী ঘোষণা করা হয়। দলের নির্দেশনা অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের কথা থাকলেও শেষ দিনে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। প্রার্থিতা প্রত্যাহার না করায় প্রতীক বরাদ্দের পর ১১ দলীয় জোটের দুই প্রার্থী পৃথকভাবে প্রচারণা চালিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত দলের অবস্থান স্পষ্ট হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার