স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের ধানের শীষ প্রতীকের পক্ষে জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন উপজেলা যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
রবিবার দিনব্যাপী উপজেলার গজারিয়া, কামধরপুর ও আলীপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় এ প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা আলতাফুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ প্রচারণায় স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় প্রচারণায় উপস্থিত ছিলেন, যুব জমিয়ত জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাছরুফ আহমদ, ফেনারবাঁক যুব জমিয়ত পশ্চিম ইউপি শাখার আহ্বায়ক মাওলানা ফাযিল আহমদ, উপজেলা যুগ্ম সম্পাদক মাওলানা এহসানুল হক, জমিয়ত নেতা মাওলানা হুসাইন আহমদ, উপজেলা প্রচার সম্পাদক ক্বারী আব্দুল কুদ্দুস, জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসান, শাহ আলম, ছাত্র জমিয়ত নেতা, মাওলানা সাজ্জাদুল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা সুলতান আহমদ, আলী আহমদ নোমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ব্যাপক গণজাগরণ সৃষ্টি এবং আগামী ১২ ফেব্রুয়ারি দলীয় প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিতে আহ্বান করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে যুব ও ছাত্র জমিয়তের প্রচারণা
- আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৫:০৪:৫০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৫:০৫:৩৭ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ