সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

‎জামালগঞ্জে দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৫:১৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৫:১৬:২০ অপরাহ্ন
‎জামালগঞ্জে দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার::
‎সুনামগঞ্জের জামালগঞ্জে দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎
শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা মাঠে ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‎সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মহসিন কবির। ‎মাদ্রাসার শিক্ষক হাফেজ শরিফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী সমাজসেবক সাইফুল ইসলাম। ‎
এসময় অনুষ্ঠানের বিভিন্ন বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মোহাম্মদ শামসুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন আবুল কাশেম, হাসিম মিয়া, মুসা মিয়া, ফয়জুল হক, ইমদাদুল হক, গিয়াস উদ্দিন, সেলিম আহমেদ, রফিকুল ইসলাম, মাওলানা আজিজুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের মেধা বিকাশ ও চিন্তার প্রফুল্লতা বৃদ্ধি করে। দ্বীনি শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানুষকে জীবনে বড় হতে সহায়তা করে। ‎
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স