সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল

জামায়াত বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি : নাছির চৌধুরী

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন
জামায়াত বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি : নাছির চৌধুরী
সামছুল ইসলাম সরদার :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের রাজনীতিতে আমি সবসময় দিরাই-শাল্লার মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা আমাকে দুই বার দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং একবার এমপি বানিয়েছেন। আপনাদের এ ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি এমপি হলেও বিরোধী দলের এমপি হওয়ায় আশানুরূপ উন্নয়ন করতে পারিনি। তেমনি সুরঞ্জিত বাবু বার বার এমপি হয়েছেন কিন্তু বিরোধী দলের এমপি হওয়ায় তেমন উন্নয়ন করতে পারেননি। এবার ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান দিরাই শাল্লার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। সুতরাং আপনারা ধানের শীষে ভোট দেন, আমি উন্নয়ন এনে দেবো। তিনি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল, তারা আমাদের মিত্র, আমরা একসাথে মুক্তিযুদ্ধ করেছি। জামায়াত আমাদের বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সেবা করতে চাই, এটা আমার জীবনের শেষ নির্বাচন। আমি কোনদিন আর ভোট চাইতে আসবনা। আপনারা সবাই দলমতের ঊর্ধ্বে উঠে ধানের শীষে ভোট দিবেন। এ জয় হবে খালেদা জিয়ার, জয় হবে তারেক রহমানের, এ জয় হবে আপনাদের। রবিবার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট আব্দুল হক, সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমেদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল মনসুর শওকত, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, নাছির চৌধুরীর বড় মেয়ে নাজিয়া চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত অর্ধশত নেতাকর্মী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স