সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুবিপ্রবি শান্তিগঞ্জে হবে, এটি কেড়ে নিতে দেওয়া হবে না : কয়ছর এম. আহমদ

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৫৩:৩০ পূর্বাহ্ন
সুবিপ্রবি শান্তিগঞ্জে হবে, এটি কেড়ে নিতে দেওয়া হবে না : কয়ছর এম. আহমদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম. আহমদ বলেছেন, বিজয়ী হলে শান্তিগঞ্জ থেকে উন্নয়ন শুরু হবে। আর শেষ হবে জগন্নাথপুরে। অনেকেই বলেন, আমার বাড়ি জগন্নাথপুর, শান্তিগঞ্জে আমার কিছু নেই। আমি আপনাদের বলতে চাই নির্বাচিত হলে ১ বছরের মধ্যে শান্তিগঞ্জে বাড়ি নির্মাণ করবো। মাসে দুই দিন শান্তিগঞ্জের মানুষের সমস্যার কথা শুনবো। শান্তিগঞ্জ-জগন্নাথপুরে যেসকল উন্নয়ন হয়েছে তার ধারা অব্যাহত রাখবো। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জে হবে। এটি কেড়ে নিতে দেওয়া হবে না। রবিবার বিকাল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, আপনারা সুনামগঞ্জ-৩ আসনে আবদুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ, ফারুক রশিদ ও এম এ মান্নান সাহেবকে নির্বাচিত করেছিলেন। তারা অনেক উন্নয়ন করেছিলেন। আমি নির্বাচিত হলে তাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। সুনামগঞ্জের উন্নয়ন করায় সাবেক এমপি, মন্ত্রীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। তিনি বলেন, আমি ৩৬ বছর ধরে আস্থা-বিশ্বস্ততার সহিত বিএনপির রাজনীতি করছি। তাই দলের প্রধান আমাকে নমিনেশন দিয়েছেন। আমার বিশ্বাস আমি বিজয়ী হলে দলের প্রধানের কাছে যেসব প্রকল্প নিয়ে যাবো তিনি না করবেন না। সংসদ সদস্য হলে বৃহত্তর সিলেট বিভাগের সবচেয়ে বেশি উন্নয়ন হবে সুনামগঞ্জ-৩ আসনে। আমার নেতা জনাব তারেক রহমান আমাকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না। শান্তিগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী এ জনসভায় সভাপত্বি করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে পিকআপ, বাস, অটোরিকশায় করে হাজারো মানুষ মিছিলে মিছিলে জনসভায় অংশ নেন। কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে জনসভাস্থল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী