সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

হামলা ও মারধর : যুবকের ৩ বছরের কারাদন্ড

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৪৮:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:৪৮:৩৫ পূর্বাহ্ন
হামলা ও মারধর : যুবকের ৩ বছরের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় মো. মিলাদ (২০) নামে এক যুবককে ৩ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী এই রায় প্রদান করেন। দ-প্রাপ্ত আসামি মো. মিলাদ দোয়ারাবাজার উপজেলার দোয়ালিয়া ইউনিয়নের কড়ালিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএ সুব্রত দাশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগী রাজ উদ্দিন বাজার সওদা করার জন্য বাড়ি থেকে বের হন। পথিমধ্যে মোন্দা গ্রামস্থ এলাকায় পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে আসামি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় লোহার রড দিয়ে রাজ উদ্দিনের মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। হামলায় তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত পেনাল কোডের ৩২৫ ধারায় মো. মিলাদকে দোষী সাব্যস্ত করেন। তবে মামলার অন্যান্য ধারা (৩২৩/৩০৭/৫০৬) সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় সেই অভিযোগগুলো থেকে তাকে খালাস দেওয়া হয়। রায়ের সময় আসামি মিলাদ পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা মূলে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। তিনি গ্রেফতার হওয়ার বা আত্মসমর্পণের দিন থেকে তার এই সাজার মেয়াদ শুরু হবে। ভুক্তভোগী রাজ উদ্দিন এই রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, আদালতের এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ