সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৫২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:৫২:৩২ পূর্বাহ্ন
সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
স্টাফ রিপোর্টার :: মধ্যনগর উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর আওতাধীন দুটি বিজিবি ক্যা¤প। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে মধ্যনগর উপজেলার পৃথক দুটি স্থানে টহলরত বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় এসব গরু জব্দ করেন। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, ২৮ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মধ্যনগর উপজেলাধীন মাটিরাবন বিজিবি ক্যাম্পের টহল দল কড়াইবাড়ি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করে। এসব গরুর আনুমানিক মূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা। অপরদিকে, একই উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কীর্তনছড়া এলাকায় বাংগালভিটা বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় আরও ৬টি ভারতীয় গরু জব্দ করে। এসব গরুর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫ লাখ ২৫ হাজার টাকা। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, দুটি পৃথক অভিযানে সর্বমোট ১৪টি ভারতীয় গরু আটক করা হয়েছে, যার মোট সিজার মূল্য প্রায় ১১ লাখ ১৫ হাজার টাকা। আটককৃত গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ