সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বো : তোফায়েল আহমেদ

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৫৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৮:১৯:২৮ পূর্বাহ্ন
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বো : তোফায়েল আহমেদ
স্টাফ রিপোর্টার ::
“হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান - সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। সেই বাংলাদেশে ইনসাফ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করবো” - এমন মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর রুকন উদ্দিন। মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, বিগত দিনে দেশে যে লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজি হয়েছে, জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে এসব আর চলবে না। কাউকেও এসব করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, সারা দেশে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ভোট বিপ্লব সৃষ্টি হয়েছে। কোনো ভয় বা হুমকি দিয়ে এই বিপ্লব দমন করা যাবে না। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বক্তব্য রেখে তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই আমাদের আপনজন। তারা বাংলাদেশের সম্মানিত নাগরিক। জামায়াতে ইসলামী সব সময় তাদের পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। বলা হচ্ছে, দাঁড়িপাল্লার জন্য এত পাগল হয়েছো কেন, ১২ তারিখের পর এলাকা ছাড়তে হবে। এসব হুমকি উপেক্ষা করে সাহসের সঙ্গে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে জামায়াতে ইসলামীর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, আপনারা সঠিক ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। অন্যথায় জনগণ আবারও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। ভোটকেন্দ্রে কোনো ষড়যন্ত্র হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। কেউ যেন টাকার ফাঁদে পা না দেয়। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে নারীদের শিক্ষা ও চিকিৎসা খাতে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি চাঁদাবাজিমুক্ত, ন্যায়ভিত্তিক ও ইনসাফের সমাজব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব ক্ষেত্রে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে সুনামগঞ্জ-১ আসনকে গড়ে তোলা হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাধারণ স¤পাদক অধ্যাপক মো. আব্দুল্লাহ। এছাড়াও জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প