সুনামগঞ্জ , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লিতে যোগাযোগ করে আ.লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি : গোলাম পরওয়ার দিরাইয়ে সাংবাদিক হত্যাও হামলার প্রতিবাদে মানববন্ধন তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর মোল্লাপাড়ায় প্রবাসীর বাড়ির ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ এক মাঠেই ৫২ জাতের ধান, সেরা জাত বাছাইয়ের সুযোগ কৃষকের দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী

ফারিহা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৫৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:৫৬:০০ পূর্বাহ্ন
ফারিহা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: ফারিহা একাডেমি’র শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল থেকে শহরের জুবিলী স্কুল মাঠে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী দৌড়, চকলেট দৌড়, ব্যাঙ লাফসহ নানা ধরনের ইভেন্টে অংশগ্রহণ করে। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিকেল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফারিহা একাডেমির অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর পরিমল কান্তি দে। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতি গঠনের কারিগর। শিক্ষকদের সচেতনতা ও সঠিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারলে আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে, তাই প্রতিটি শিক্ষার্থীর জন্য খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. জসিম উদ্দিন খান, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার, জেলা ক্রীড়া কর্মকর্তা সোহাগ মিয়া, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল প্রমুখ। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিগণ পুরস্কার তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে স্বাধীন-শ্রীমতি দম্পতির জীবনযুদ্ধ: পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর