সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

তাহিয়া একাডেমির আয়োজনে কৃষক সমাবেশ

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৭:৫৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৭:৫৭:৫৩ পূর্বাহ্ন
তাহিয়া একাডেমির আয়োজনে কৃষক সমাবেশ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলায় আদর্শ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে তাহিয়া একাডেমির আয়োজনে ও ন্যাশনাল এগ্রিকেয়ারের সার্বিক সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য জয়নাল আবদিনের সভাপতিত্বে এবং তাহিয়া একাডেমির পরিচালক ও সাংবাদিক শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ সাজ্জাদ আলম। বক্তব্যে তিনি বলেন, সঠিক নিয়মে চাষাবাদ করলে ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ন্যাশনাল এগ্রিকেয়ার ২০০২ সাল থেকে কৃষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই কৃষক সমাবেশের আয়োজন। ন্যাশনাল এগ্রিকেয়ারের সকল পণ্য গুণগত মানস¤পন্ন ও পরীক্ষিত। তিনি আরও বলেন, জনক রাজ ধান বীজ ইতোমধ্যে কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশে একমাত্র ন্যানো টেকনোলজি সমৃদ্ধ এনএসি গোল্ড বাজারজাত করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার, যা ব্যবহারে ৭০ শতাংশ পর্যন্ত ফলন বৃদ্ধি সম্ভব হচ্ছে। এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিবিদ সাজ্জাদ আলম ন্যাশনাল এগ্রিকেয়ারের সুনামগঞ্জ জেলার এসএমও পদে কর্মরত আছেন উল্লেখ করে বলেন, তিনি সবসময় প্রান্তিক কৃষকদের পরামর্শ ও সেবাদানে আন্তরিকভাবে কাজ করে যাবেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন কৃষক মুজাম্মিল হক। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মুছাব্বির আখঞ্জি, শাহিন শাহ, আবুল কালাম, মাফিকুল আলম প্রমুখ। সমাবেশ শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে আমেরিকান এনপিকেএস সার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ