সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দিরাই-শাল্লাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো : শিশির মনির

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৮:০৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৮:০৫:৫৩ পূর্বাহ্ন
দিরাই-শাল্লাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো : শিশির মনির
দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১১দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শিশির মনির বলেছেন, আমরা অতীতে কে কি করেছি, কার কি ট্রাডিশান, কে কি করি নাই, এসব নিয়ে ভেবে সময় নষ্ট করার সময় নেই। আমরা সবাই মিলে দিরাই শাল্লার উন্নয়ন করতে চাই। এদেশ আমাদের, এ এলাকার মাটির গন্ধ আমাদের শরীরে। সুতরাং আমাদের বকাঝকার রাজনীতি পরিহার করে সৃষ্টিশীল রাজনীতি করতে হবে। কে হিন্দু, কে মুসলিম, কে কওমী, কে আলিয়া ঘরানার সে সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে আমাদের একটেবিলে এক জায়গায় বসে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। কারণ নতুন প্রজন্ম সৃষ্টিশীল ও উন্নয়নের রাজনীতি করতে চায়। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দিরাইয়ে নির্বাচনী শেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিরাই মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী সভার শুরুতেই তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আবদুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, গোলাম জিলানী চৌধুরী, সুজাত আহমেদ চৌধুরী, সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ বৃহত্তর সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দকে স্মরণ করে বলেন, সম্মান দিলেই সম্মান পাওয়া চায়। সুতরাং কাউকে সম্মান দিতে আমি কখনো কার্পণ্য করিনি। যারা আমার সমালোচনা করেন তাদের সমালোচনার জবাব দেওয়ার সময় আমার নেই। আপনারা আগামী ১২ তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি সবার পরামর্শ নিয়ে দিরাই-শাল্লার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করে অবহেলিত দিরাই-শাল্লাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন