সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নই আমার প্রধান অঙ্গীকার : কলিম উদ্দিন আহমদ মিলন

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৮:০৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৮:০৭:১৬ পূর্বাহ্ন
ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নই আমার প্রধান অঙ্গীকার : কলিম উদ্দিন আহমদ মিলন
জাহাঙ্গীর আলম চৌধুরী :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে ছাতক-দোয়ারাবাজারের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি বলেন, ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, যুবকদের কর্মসংস্থান এবং একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই হবে তার প্রধান অঙ্গীকার। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছাতক-দোয়ারাবাজারবাসীর ভবিষ্যৎ বদলে দিতে পারে বলেও তিনি মন্তব্য করেন। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) ছাতকের গোবিন্দগঞ্জ ও জাউয়াবাজারে কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে পৃথক পৃথক গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি ও যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুলের যৌথ পরিচালনায় আয়োজিত পৃথক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পথসভায় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আপনাদের একটি মাত্র মূল্যবান ভোট একটি নতুন বাংলাদেশের দুয়ার খুলে দিতে পারে। নির্বাচিত হলে দক্ষিণ ছাতকে নতুন উপজেলা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গোবিন্দগঞ্জ এলাকাকে পরিকল্পিত ও আধুনিক মডেল টাউনে রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে। তিনি আরও বলেন, উন্নত অবকাঠামো, আধুনিক যোগাযোগব্যবস্থা ও মানবিক সেবার মাধ্যমে এই অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি বলেন, একাত্তরে বীর শহীদদের আত্মত্যাগে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। সেই বাংলাদেশ কখনোই রাজাকারের উত্তরসূরিদের হাতে তুলে দেওয়া যাবে না। দেশের গণতন্ত্র ও নিরাপদ ভবিষ্যৎ রক্ষায় ব্যালটের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাতক-দোয়ারাবাজারের সাধারণ মানুষ গণতন্ত্রের পক্ষেই রায় দেবেন - এ বিষয়ে তিনি দৃঢ় আশাবাদী। জাউয়াবাজারে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনী গণমিছিলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ফারুক আহমদ, নজরুল ইসলামসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন