সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
জাতীয় সংসদ নির্বাচন

জয় পেতে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০৮:৪৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৮:৫০:৫০ পূর্বাহ্ন
জয় পেতে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি
বিশেষ প্রতিনিধি::
জুলাই আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নানা জল্পনা-কল্পনা শেষে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটের মাঠ কাঁপিয়ে ভোটারের চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। বিশেষ করে প্রথম বারের মতো তুমুল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ার অপেক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী ও নেতাকর্মীরা কোনওভাবেই বিএনপিকে ছাড় দিতে চাচ্ছেন না। বিএনপিও তাদেরকে একটি আসনেও ছাড় দিতে চাচ্ছেনা। তবে জামায়াত সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে অন্তত দুটি আসনে নিজেদের প্রার্থীদের বিজয় দেখতে চায় বলে জানিয়েছেন দলের শীর্ষমহল।
সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় ৭২০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১টি কেন্দ্রকে দুর্গম বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনামগঞ্জ পৌরসভার ১৯টি কেন্দ্রসহ মোট ৪৭০টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। সেনা, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সরকারের বিভিন্ন বাহিনী মাঠে নিরাপত্তায় রয়েছে। জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটটরাও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা বলয়ে ছেয়ে ফেলা হয়েছে নির্বাচনী এলাকা।
জেলার ৫টি সংসদীয় আসনে ২০ লক্ষ ৮০ হাজার ৩৩৫ জন ভোটার এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৫ লক্ষ ১ হাজার ৫৩০ জন, সুনামগঞ্জ-২ আসনে ৩ লক্ষ ৬ হাজার ৪৮ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৩ লক্ষ ৭৩ হাজার ১৬ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৩ লক্ষ ৭২ হাজার ১৮৫ জন, সুনামগঞ্জ-৫ আসনে ৫ লক্ষ ২৭ হাজার ৪৫৬ জন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুনামগঞ্জ-৪ ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির দুই প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। সুনামগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থীও ত্রিমুখি প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন। জেলার ৫টি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে নির্বাচনে ১০ দলের ১৯ জন এবং স্বতন্ত্র ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
সুনামগঞ্জ-১ ও ২ আসনে তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুনামগঞ্জ-৩ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ৪ জন দলীয়, একজন বিএনপি বিদ্রোহী ও দুইজন স্বতন্ত্র প্রার্থী। সুনামগঞ্জ-৪ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এদের মধ্যে ৪ জন দলীয় মনোনীত ও একজন স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী। সুনামগঞ্জ-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৫ দলের ৫ জন প্রার্থী।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল মাঠে জনপ্রিয় প্রার্থী হিসেবে এবার প্রমাণ দিয়েছেন দলীয়ভাবে। বিএনপির প্রাথমিক মনোনয়নবঞ্চিত আনিসুল হককে টেক্কা দিয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণে আনিসুল হকের কিছু সমর্থক জামায়াতে যোগ দিয়েছেন। তবে এই আসনে বিএনপির ভোটের সঙ্গে আওয়ামী লীগের তৃণমূলের ভোট বেশিরভাগই কামরুলের বাক্সে পড়বে বলে মনে করছেন নির্বাচনী বিশ্লেষকরা। এছাড়াও জমিয়তে উলামায়ে ইসলামসহ কওমি মাদরাসাকেন্দ্রিক বলয়ের ভোটারদেরও ধানের শীষের পক্ষে কাজ করতে দেখা গেছে। কামরুল আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের হয়রানি না করার জন্য আহ্বান জানিয়ে আসায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তার প্রতি সন্তুষ্ট।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তোফায়েল আহমদ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। তিনিও বিএনপি প্রার্থীকে এক চুল ছাড় দিতে চাননা। তবে এখানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মোজাম্মিল আলী মাঠে রয়ে গেছেন। তার সঙ্গে জামায়াতে ইসলামী ‘প্রতারণা’ করেছে বলে তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন।
সুনামগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. নাছির চৌধুরী ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী নিরঞ্জন দাস কাস্তে প্রতীক নিয়ে ভোটযুদ্ধে আছেন। এই আসনে বিএনপিকে ছাড় দিতে চায়না জামায়াত। সিলেট বিভাগের সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে শিশির মনিরকে। তবে শিশির মনিরের বিরুদ্ধে ইসিতে অভিযোগ করে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করছেন।
সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ দলীয় বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এখানে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী রিক্সা, স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ (তুষার) টেবিল ঘড়ি, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ মুশতাক আহমদ দেয়াল ঘড়ি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল প্রতীক ও স্বতন্ত্র হুসাইন আহমেদ ফুটবল প্রতীকে লড়ছেন। তবে বিএনপি প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের সঙ্গেই লড়াই হবে বলে মনে করছেন সচেতনমহল।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঙ্গে নিজ দলীয় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস লক্ষ করা গেছে। তবে এই লড়াইয়ে সম্প্রতি শরিক হয়েছেন জামায়াত প্রার্থী এডভোকেট সামছ উদ্দিন। শেষ পর্যন্ত এখানে ত্রিমুখি লড়ায়ের আভাস লক্ষ্যণীয় হয়ে ওঠেছে।
সুনামগঞ্জ-৫ আসনে বি.এন.পি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের অবস্থা ভালো বলে মনে করছেন রাজনৈতিকমহল। মাঠের জরিপে তিনিই এগিয়ে আছেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম তাকে ছাড় দিতে চান না। দোয়ারাবাজার ও ছাতকে জামায়াতের শক্তিশালী সাংগঠনকি অবস্থান নিয়ে তিনি ভোটের মাঠে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি আছে। কোনও অনিয়ম সহ্য করা হবেনা। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সঠিক নয় বলে তিনিজানান। তিনি বলেন, আমি নিরপেক্ষভাবে কাজ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ