সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আজ ভোটের লড়াই

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০৮:৫৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০৮:৫৭:২৭ পূর্বাহ্ন
আজ ভোটের লড়াই
শহীদনূর আহমেদ ::
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সারাদেশের সঙ্গে সুনামগঞ্জেও সকাল সাড়ে ৭টায় একযোগে ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭২০টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ২০ লাখ ৮০ হাজার ২৩৫ জন ভোটার। নির্বাচন কমিশনের তথ্যমতে, এর মধ্যে নারী ভোটার ১০ লাখ ২০ হাজার ১৪৯ জন, পুরুষ ১০ লাখ ৬০ হাজার ৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৩২ জন।
এদিকে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি স¤পন্ন করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা রাত থেকেই কেন্দ্রে দায়িত্ব পালন করেন। জেলার দুর্গম ও ঝুঁকিপূর্ণ ৪৭০টি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাবের বিশেষ টিম। যেকোনো ধরনের নাশকতা এড়াতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ইতিহাসের অন্যতম সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। সংশ্লিষ্ট সবার প্রতি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আসনভিত্তিক চিত্র :
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনে মোট ভোটার ৫ লক্ষ ১৫৩০ জন। এর মধ্যে নারী ২ লক্ষ ৪৫ হাজার ৩৪১ এবং পুরুষ ২ লক্ষ ৫৬ হাজার ১৭৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৭৭টি। এই আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- কামরুজ্জামান কামরুল (বিএনপি, ধানের শীষ), তোফায়েল আহমদ (জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা) এবং মাওলানা মুজাম্মিল হক তালুকদার (নেজামে ইসলাম পার্টি, বই প্রতীক)।
সুনামগঞ্জ - ২ (দিরাই-শাল্লা) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৬০৪৮ জন। তাদের মধ্যে নারী ১ লক্ষ ৫১ হাজার ৩৯২ জন এবং পুরুষ ১ লক্ষ ৫৪ হাজার ৬৫৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। মোট ভোটকেন্দ্র ১১১টি। এই আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মো. নাছির চৌধুরী (বিএনপি, ধানের শীষ), মোহাম্মদ শিশির মনির (জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা) এবং নিরঞ্জন দাস (কমিউনিস্ট পার্টি, কাস্তে)।
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৭৩ হাজার ১৬ জন। এর মধ্যে নারী ১ লক্ষ ৮৩ হাজার ৭৬৭ এবং পুরুষ ১ লক্ষ ৮৯ হাজার ২৪৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। মোট ভোটকেন্দ্র ১৪৭টি। এই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন - কয়ছর এম আহমদ (বিএনপি, ধানের শীষ), আনোয়ার হোসেন (স্বতন্ত্র, তালা), মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী (খেলাফত মজলিস), মাহফুজুর রহমান খালেদ তুষার (স্বতন্ত্র, টেবিল ঘড়ি), সৈয়দ তালহা আলম (আমার বাংলাদেশ পার্টি, ঈগল), হুসাইন আহমদ (স্বতন্ত্র, ফুটবল) ও খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ (দেয়াল ঘড়ি)।
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মোট ভোটার ৩ লক্ষ ৭২ হাজার ১৮৫ জন। এর মধ্যে নারী ১ লক্ষ ৮২ হাজার ৮১৩ এবং পুরুষ ১ লক্ষ ৮৯ হাজার ৩৫৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। মোট ভোটকেন্দ্র ১১৫টি। এই আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- নূরুল ইসলাম নূরুল (বিএনপি, ধানের শীষ), মো. সামছ উদ্দিন (জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা), দেওয়ান জয়নুল জাকেরীন (স্বতন্ত্র, মোটরসাইকেল), মো. নাজমুল হুদা (জাতীয় পার্টি, লাঙ্গল), শহীদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা)।
সুনামগঞ্জ - ৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে মোট ভোটার ৫ লক্ষ ২৭ হাজার ৪৫৬ জন। এর মধ্যে নারী ২ লক্ষ ৫৬ হাজার ৮৩৬ এবং পুরুষ ২ লক্ষ ৭০ হাজার ৬১৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। ভোটকেন্দ্র ১৭০টি। এই আসনে প্রার্থী ৫ জন। তারা হলেন- কলিম উদ্দিন আহমদ মিলন (বিএনপি, ধানের শীষ), আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম (জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা), মোহাম্মদ আব্দুল কাদির (খেলাফত মজলিস, দেয়াল ঘড়ি), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (জাতীয় পার্টি, লাঙ্গল), মো. আজিজুল হক (ন্যাশনাল পিপলস পার্টি, আম)।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল