সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

সরকারি কর্মকর্তাদের চাকরির তথ্য হালনাগাদের নির্দেশ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন
সরকারি কর্মকর্তাদের চাকরির তথ্য হালনাগাদের নির্দেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) আওতায় সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি -সংক্রান্ত তথ্য হালনাগাদ করার জন্য নির্দেশ দিয়েছে সরকার। গত মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিইএমএস-এর আওতায় সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ না থাকায় পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল কর্মকর্তার সম্প্রতি তোলা ছবি (সর্বোচ্চ ছয় মাসের মধ্যে তোলা ছবি), পদায়ন, পদোন্নতি, শিক্ষা-সংশ্লিষ্ট তথ্যাদিসহ চাকরি-সংক্রান্ত সব তথ্য হালনাগাদ করতে হবে উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, এসব তথ্যাদি কর্মকর্তার পদোন্নতি এবং পদায়নের সঙ্গে স¤পৃক্ত হওয়ায় নির্ধারিত তারিখের মধ্যে হালনাগাদ কার্যক্রম কর্মকর্তাদের নিজ নিজ পক্ষ হতে স¤পন্ন নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী