সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জীবনের শেষ দিন পর্যন্ত দিরাই-শাল্লাবাসীর সেবা করে যাব : নাছির চৌধুরী

  • আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৮:৫৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৮:৫৫:১৮ পূর্বাহ্ন
জীবনের শেষ দিন পর্যন্ত দিরাই-শাল্লাবাসীর সেবা করে যাব : নাছির চৌধুরী
দিরাই প্রতিনিধি :: দিরাই-শাল্লা আসনে (সুনামগঞ্জ-২) বিজয়ী প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, জীবনের পড়ন্ত বিকেলে আমার প্রিয় দিরাই-শাল্লাবাসী যে ভালোবাসা ও আস্থা দেখিয়েছেন, তার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পরামর্শে বঞ্চিত দিরাই-শাল্লার উন্নয়নে কাজ করতে পারি। তিনি বলেন, আল্লাহর রহমতে দেশবাসী বিএনপিকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন এবং দিরাই-শাল্লাবাসী তাকে সরকারি দলের সংসদ সদস্য নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ, এবার সরকারি দলের এমপি হিসেবে মহান জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করবো। এর আগে আপনারা আমাকে এমপি বানালেও বিরোধী দলে থাকায় কাক্সিক্ষত উন্নয়ন করতে পারিনি,” যোগ করেন তিনি। নাছির চৌধুরী আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে এলাকার শিক্ষা, যোগাযোগ, কৃষি ও সার্বিক উন্নয়নে স্থানীয় জনগণের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা গ্রহণ করা হবে। বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লত হয়ে তিনি বলেন, এ বিজয় দিরাই-শাল্লাবাসীর, এ বিজয় দেশনায়ক তারেক রহমানের, এ বিজয় উন্নয়নের ধানের শীষের। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন। শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান দিরাই-শাল্লার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। তার নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে যাবে, আমরা সেই উন্নয়নের অংশীদার হতে চাই,” বলেন তিনি। নাছির উদ্দীন চৌধুরী বলেন, এটি আমার জীবনের শেষ নির্বাচন ছিল। আপনাদের ভালোবাসায় আমি গর্বিত। আমি জীবনের শেষ দিন পর্যন্ত দিরাই-শাল্লাবাসীর সেবা করে যাব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক