সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
সুনামগঞ্জের ৫টি আসনেই ধানের শীষের বাজিমাত

ছাত্রদলের সাবেক তিন নেতার জয়ে উজ্জীবিত জাতীয়তাবাদী তরুণরা

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৯:২৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৯:২৬:১৫ পূর্বাহ্ন
ছাত্রদলের সাবেক তিন নেতার জয়ে উজ্জীবিত জাতীয়তাবাদী তরুণরা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ৫টি আসনেই বিপুল ভোটে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে তিনটি আসনে ছাত্রদলের সাবেক নির্যাতিত ও ত্যাগী নেতারা এনে দিয়েছেন ভূমিধস বিজয়। বিজয়ী এই ছাত্র নেতাদের সুনামগঞ্জের জাতীয়তাবাদী আদর্শের মানুষজন ছাত্রদলের ‘সোনালী অর্জন’ হিসেবে জানেন। সাবেক এই ছাত্রনেতা ও তিন তরুণের জয়ে উজ্জীবিত জেলার জাতীয়তাবাদী দলের তরুণ নেতাকর্মীরা। সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল স্কুল ছাত্রদল থেকে ওঠে আসা এক সাহসী তরুণ। এরপরে তিনি তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কামরুল ২০১৬ সালে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। ওই সময় এলাকার সাধারণ মানুষ চাঁদা তুলে তার নির্বাচনী ব্যয় নির্বাহ করেন। এবারের জাতীয় নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নবঞ্চিত হন তিনি। পরে চারটি উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ তার মনোনয়নের জন্য প্রতিদিন মিছিল-মিটিং করেন। পরবর্তীতে তাকে বিকল্প মনোনয়ন দেওয়া হয়। শেষে চূড়ান্ত মনোনয়ন দিয়ে তার হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হয়। এরপরই দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষজনও তার পক্ষে মাঠে নামেন। শেষ পর্যন্ত তিনি জামায়াত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খানকে বিপুল ভোটে পরাজিত করেছেন। ধানের শীষ প্রতীকে ১ লক্ষ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন কামরুজ্জামান কামরুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান ৯২ হাজার ৯৬৬ ভোট। কামরুলের সঙ্গে তার ভোটের ব্যবধান ৬৮ হাজার ৮০৮ ভোট। তার বিজয়ে আসনের তরুণ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ উজ্জীবিত। তারা নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সুনামগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন জগন্নাথপুর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নির্যাতিত নেতা যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। ছাত্রদল থেকে ওঠে আসা এই নেতা ৫ আগস্টের পর দেশে ফিরে কাজ শুরু করেন। বিরামহীন প্রচারণা চালিয়ে অবশেষে তিনি কাক্সিক্ষত বিজয় পেলেন। কয়ছর এম আহমদ ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট। তৃতীয় হয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। ছাত্রদলের সাবেক ত্যাগী নেতা কয়ছর এম আহমদের বিজয়ে উজ্জীবিত জেলার জাতীয়তাবাদী ছাত্রদলের আগামী দিনের নেতারা। সুনামগঞ্জ-৪ আসনে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি, সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা এবং জেলা বিএনপির সাবেক সেক্রেটারি এডভোকেট নূরুল ইসলাম নূরুল। রাজপথের সাহসী, সক্রিয় ও নির্যাতিত নেতা হিসেবে তিনি তৃণমূলে ব্যাপক জনপ্রিয়। তার বিজয়েও উজ্জীবিত জাতীয়তাবাদী রাজনীতির আগামী দিনের তরুণরা। নূরুল এই আসনে ভোট পেয়েছেন ৯৮ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী এডভোকেট শামছ উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৭৩৫ ভোট। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, সুনামগঞ্জ-৪ আসনসহ তিনটি আসনে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাদের জয়ে আমরা উজ্জীবিত। এই জেলার লাখ লাখ জাতীয়তাবাদী তরুণ তাদেরকে আইডল ভাবে। জেল-জুলুম সয়ে, হুলিয়া মাথায় নিয়ে কিভাবে দেশের জন্য কাজ করতে হয় তারা একেক জন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদিকে সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ নাছির উদ্দিন চৌধুরী। জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। পরাজিত প্রার্থী শিশির মনিরের সঙ্গে তার ভোটের ব্যবধান ৩৬ হাজার ৩০২ ভোট। এই আসনে একজন প্রগতিশীল বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে তিনি গ্রহণযোগ্য। সুনামগঞ্জের ৫টি আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ কলিম উদ্দিন আহমদ মিলন। ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ২১ ভোট। ৪৯ হাজার ৭৯৪ বেশি ভোট পেয়ে ধানের শীষ প্রার্থী বিজয়ী হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন