সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

জগন্নাথপুরে দুই দফা সংঘর্ষে আহত ৫

  • আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০৯:৪৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০৯:৪৫:২৯ পূর্বাহ্ন
জগন্নাথপুরে দুই দফা সংঘর্ষে আহত ৫
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে দুই দফা সংঘর্ষ ও হামলার ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, ফুটবল খেলা নিয়ে বিরোধ ছিল জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের রাজন মিয়া ও কাদিপুর গ্রামের জয়নাল মিয়ার মধ্যে। এ ঘটনার জের ধরে গত ২৪ জানুয়ারি জগদীশপুর দাখিল মাদ্রাসায় জলসা চলাকালীন মেলার মাঠে রাজন মিয়ার লোকজনের হামলায় কাদিপুর গ্রামের জয়নাল মিয়া, ইন্তাজুল মিয়া, রাহুল মিয়া ও জুনেদ মিয়া আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও কোন নিষ্পত্তি হয়নি। পরে ৯ ফেব্রুয়ারি রাতে কাদিপুর ব্রিজ এলাকায় হামলার শিকার হন রাজন মিয়া। তার অবস্থা গুরুতর। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ ব্যাপারে জগদীশপুর দাখিল মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা সিদ্দিকুর রহমান তালুকদার জানান, আমি কোন সংঘর্ষের সাথে জড়িত নই। তবুও শুনেছি আমাকে হয়রানি করার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী